Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

লকডাউনে বেড়েছে পেঁয়াজ-মুরগির, দাম কম সবজির

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৯:০৭ পিএম

লকডাউনে বেড়েছে পেঁয়াজ-মুরগির, দাম কম সবজির
Swapno

সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জের বাজারে দাম বেড়েছে মুরগি ও পেঁয়াজের । আর দাম কমেছে সবজির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে অন্যপণ্যের দাম। সবজি বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে বাজারে ক্রেতা কম আসায় সবজির দাম কমে গেছে। অন্যদিকে মুরগি বিক্রেতারা বলছেন, খামারিরা সিন্ডিকেট করে তাই ‘কঠোর‘ লকডাউনে’ ক্রেতাদের অতিরিক্ত কেনাকাটায় বেড়েছে মুরগির দাম। গতকাল শুক্রবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র উঠে এসেছে।

 

বাজারে বেশিরভাগ সবজির কেজিতে দাম কমেছে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত। এসববাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, বরবটি ৬০ টাকা। চালকুমড়া  কেজি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টিকুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, কচুরমুখি ৫০ টাকা। এ সব বাজারেআলুবিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। পেঁয়াজের দাম ৫ টাকা বেড়েপ্রতিকেজিবিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। কাঁচামরিচের কেজি ৪০ টাকা। কাঁচাকলার হালি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। পেঁপে প্রতি কেজিবিক্রি হচ্ছে ৪০ টাকা। শসার দাম ৪০ টাকা। কাকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ১০  থেকে ১৫ টাকায়।

 

সবজি বিক্রেতার বলেন, লকডাউনের আগে সবজির দাম বেড়েছিল। কিন্তু লকডাউনের দ্বিতীয় দিনে সকালে বৃষ্টি হওয়ায়  ও বাজারে ক্রেতা কম থাকায় সবজির দাম কমেছে।   এছাড়াও শুকনা মরিচ প্রতি কেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১৩০ টাকা, আদার দাম ২০ টাকা বেড়েবিক্রি হচ্ছে ১০০ টাকা। হলুদ ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ টাকা। এছাড়াও প্যাকেটকৃত চিনি কেজি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, মিনিকেট ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৬২ থেকে ৬৫ টাকা,  মোটাচাল ৪৫ থেকে ৪৮ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকা।  

 

আগের দামেই বিক্রি হচ্ছে লাল (লেয়ার মুরগি) বিক্রি হচ্ছে প্রতি ডজন ১০৫ থেকে ১১০ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে এখন ১৩৫  থেকে ১৪০ টাকা। সোনালি (কক) মুরগির ডিমের ডজন ১৫০ টাকা। বাজারে প্রতি কেজি সোনালি (কক) মুরগিবিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৩০ টাকায় বিক্রি হলেও ২০ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা। লেয়ার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা। দিগুবাবুর বাজারের মুরগি বিক্রেতা মো. রুবেল বলেন,  পোল্ট্রি ফার্মের খামারিরা সিন্ডিকেট করে বাজারে মুরগির দাম বাড়িয়ে দিচ্ছেন।

 

এছাড়াও লকডাউনের আগে ক্রেতাদের অতিরিক্ত কেনাকাটায় বেড়েছে মুরগির দাম। এসববাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম। বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা, বকরিরমাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন