Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

মাংস ও তেলের দাম বেড়েছে সবজির দাম স্থির

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১, ১০:১০ পিএম

মাংস ও তেলের দাম বেড়েছে সবজির দাম স্থির
Swapno

কঠোর লকডাউন তোলে নেওয়ার পর দীর্ঘ দিন বন্ধ থাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান গুলো  পূর্ণরায় আবার চালু হওয়াই তার প্রভাব পরতে শুরু করেছেন নারায়ণগঞ্জের  নিত্যপণ বাজার গুলোতে। কাঁচা বাজারগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম স্থীর রয়েছে। কিন্তু তেলের দাম গত এক সপ্তাহে লিটার / কেজিতে ৩ টাকা বেড়েছে। বিভিন্ন অনুষ্ঠানে মাংসের চাহিদার থাকার কারনে বেড়েছে মাংসের দাম। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মুরগী মাংসের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

 

এদিকে মাছের বাজারে রয়েছে ইলিশের অনেক আমদানি, মাছ বিক্রেতারা জানান ,গত সপ্তাহে ইলিশের দাম কম ছিল কিন্তু এই সপ্তাহে দাম বাড়তে পাড়ে। গতকাল নারায়ণগঞ্জ পাইকারী দিগুবাবু বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে  ১ পাল্লা (৫ কেজি ) ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আদাঁ (দেশি) ৯০-১০০ টাকা কেজি ও (চায়না) আদা ১০০ টাকা কেজি , রসুন (দেশি) টা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ও (চায়না) টা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুকনো মরিচ দেশিটা ১৪০থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়াও খুচরা বাজারে সয়াবিন তেল লোজটা গত সপ্তাহে ১৩৬ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩৮ টাকা , কোয়ালিটি সয়াবিন তেল  গত সপ্তাহে ১৩২ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজি , ৫ লিটার সোয়াবীন কোম্পানির টা বিক্রি হচ্ছে ৬৯৫ থেকে ৭০০ টাকা। সবজির বাজার ঘুরে দেখা যায়, গত কয়েক সপ্তাহ ধরে সবজির দাম স্থির রয়েছে। আগের থেকে কমেছে কাঁচা মরিচের দাম। বাজারে কাঁচা মরিচ ৭০ থেকে  ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা দরে  ৫ কেজি (পাল্লা) ৮০ থেকে  ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। কালো বেগুন লম্বা টা ৪০থেকে ৫০ টাকা ও কালু বেগুন গোলটা গত সপ্তাহে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো  গত সপ্তাহে ১০০ টাকা কেজি বিক্রি হলেও এই সপ্তাহে ৮০ টাকা কেজি , পেঁপে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

পটল ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাকরল ৫০ টাকা কেজি , ঢ়েড়স ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কহি ৩০ থেকে ৪০ টাকা কেজি। সশা ৩০ থেকে ৪০ টাকা কেজি, লেবু ১০ টাকা হালি, উসতা ৫০ থেকে ৬০ টাকা ,জালি কোমড়া প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, দেশি সিম গত সপ্তাহে ১৬০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ১৩০ টাকা কেজি , জিনগা ৪০ টাকা কেজি। করল্লা ৪০ টাকা কেজি। পুই শাক ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বড় (১ কেজি )  সাইজের উপরের ইলিশ ১১০০ থেকে ১০০০ টাকা কেজি ও মাঝারি সাইজের ইলিশ ৫০০-৬০০ ও ছোট সাইজের ইলিশ ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে  ৮০০ টাকা ,রুই প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি হচ্ছে। রূপচাঁদা মাছ প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা , পাঙ্গাশ  ১০০ থেকে ১৩০ টাকা কেজি, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা কেজি ,বোয়াল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা কেজি।

 

মাংসের বাজারে দেখা যায় , গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, খাসির মাংস ৮৫০ টাকা কেজি, বকরীর মাংসের দাম ৬৫০ টাকা কেজি। মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। দেশি মুরগির ডিম ৬০ টাকা হালি, হাসেঁর ডিম ৫০ টাকা হালি, লাল ব্রয়লার মুরগির ডিম ৩০ থেকে ৩৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন