Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আড়াইহাজারে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৪

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ পিএম

আড়াইহাজারে ক্রিকেট খেলা  নিয়ে সংঘর্ষ, আহত ১৪
Swapno

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলো, ফাতেমা, এনামুল, আতাবুর, সোহরাব, জাহিদ, ইফসুফ, আছমা, সেলিম, রেহেনা, কাউছার, বুলবুল, রোকসানা, নুরুল আমিন ও ইমন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকায়, ৬ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিৎিকসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কাউছার ও দশম শ্রেণীর শিক্ষার্থী ইফসুফ শনিবার ত্রিকেট খেলা নিয়ে তর্ক বিতর্ক হয়।

 

পরে এরা বাড়ী চলে আসে। এই ঘটনার জের রবিবার ১টার দিকে কাউছার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাশের গ্রাম খিরদাসাদী আসলে ইফসুফ তার স্বজনদের নিয়ে কাউছারকে মারধর করে। এই খবর কাউছারের বাড়ি পৌছেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৪ জন আহত হয়।

 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন