Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ঢাকায় বিএনপির বিজয় দিবসের র‌্যলিতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:২৪ পিএম

Swapno

স্বাধীনতার সুবর্ণ জযন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে  নয়াপল্টনে  বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালির শোভাযাত্রায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে শ্রমিকদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে যোগদান। 

 

রোববার ( ১৮ ডিসেম্বর ) দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

 

জেলা শ্রমিকদলের সভাপতি মো. মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সভাপতি নিয়াজুল মাদবর, সহ- সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আল আমিন, সদস্য জামাল হোসেন, আড়াইহাজার উপজেলা শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম  গোপালদী পৌর শ্রমিকদলের সভাপতি শওকত আলী, আড়াইহাজার পৌর শ্রমিকদল নেতা ওবায়েদ, এনায়েতনগর ইউনিয়নের সভাপতি আল আমিন, কাশিপুর ইউনিয়নের সভাপতি জামিল হোসেনস, বক্তাবলী ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা রেহান, আরিফ, মনির, খোকনসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন