Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

দেয়াল ঘড়ি প্রতীক পেলেন সিরাজুল মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০৫:০১ পিএম

দেয়াল ঘড়ি প্রতীক পেলেন সিরাজুল মামুন

গতকাল নির্বাচন কমিশন থেকে নাসিক নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনকে দেওয়াল ঘড়ি প্রতীক প্রদান করা হয়।

Swapno

গতকাল নির্বাচন কমিশন থেকে নাসিক নির্বাচনে খেলাফত মজলিসের মেয়র পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুনকে দেওয়াল ঘড়ি প্রতীক প্রদান করা হয়। প্রতীক প্রদান আনুষ্ঠান  পরবর্তী উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সিরাজুল মামুন বলেন,  আমরা আশা করছি যে যদিও  এটা নির্বাচন কমিশনের শেষ নির্বাচন, তাদের অতীতে আমরা ফলাফল ভালো পাইনি তবে প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাচ্ছি।

 

বিজয়ের ব্যাপারে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে আমরা শেষ পর্যন্ত কাজ করে যাব আমরা সবার কাছে যাব এবং আমরা আশাবাদী যে ভোটাররা ন্যায়নীতি সুবিচার ও জনকল্যাণের জন্যে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গঠনে আমাদেরকে সমর্থন দিবে। আমি নারায়নগঞ্জ সিটির সম্মানিত ভোটারদের  অনুরোধ করব তারা যেন আমাদের দেয়াল ঘড়ি মার্কায় সমর্থন দেন  এবং নারায়ণগঞ্জ এর উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন