Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

২৪ নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করেন যুবদল নেতা আমির

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম

২৪ নং ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করেন যুবদল নেতা আমির

গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের নির্বাচনী ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়ছে।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী এডঃ তৈমুর আলম খন্দকারের নির্বাচনী ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়ছে। ২৯ ডিসেম্বর বুধবার বিকেলে বন্দর থানার ২৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে  দেউলী চৌরাপাড়া এলাকায় এ নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্ধোধন করা হয়।

 

নির্বাচনী ক্যাম্প শুভ উদ্ধোধন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন বলেন, সিটি কর্পোরেশনের ট্যেক্স থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে হাতি মার্কায় ভোট দিতে হবে। সিটি কর্পোরেশনের উন্নয়ন যা দেখছেন সেগুলো আমাদের ট্যেক্সের টাকায় হয়েছে। তৈমুর ভাই এমনি এমনি নেতা হয়নি। তিনি তৃনমূল থেকে নেতা হয়েছেন। আমাদেরকে আওয়াীলীগের দুশাসন থেকে মুক্তি পেতে হবে। এ জন্য আপনারা তৈমুর ভাইকে হাতি মার্কায় ভোট দিবেন। ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ক্যাম্প উদ্ধোধন কালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, সহ-সভাপতি সোহেল খান বাবু, ২৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল খন্দকার, একই কমিটির সাধারন সম্পাদক আশ্রাফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক মোঃ ফারুক ও সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল্লাহ, প্রমুখ।

 

ক্যাম্প উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আকমল, মোঃ জাবেদ, গিয়াস উদ্দিন, মোঃ নূর মোহাম্মদ, মালেক, গোলাপ হোসেন, আবুল হোসেন, আশা, মনির হোসেন, বন্দর থানা ছাত্রদল নেতা সৈকত হাসান, শিপু, নাছির, রুবেল, ইলিয়াছ, সুজন, ফেরদৌস, শাকিল ও মহিলা দলের নেত্রী নাসিমা বেগম। ক্যাম্প উদ্ধোধন কালে মিলাদ ও দোয়া পুরচালনা করেন চৌরাপাড়া মোহামাদীয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাউছার মাহামুদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন