Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

আইভীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচারণা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ০৫:৩১ পিএম

আইভীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচারণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকার প্রচারণায় কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান ।

Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকার প্রচারণায় কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান।

 

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রচারণায় অংশগ্রহণ করেন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেন। প্রচারণা শেষে আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করেন।

 

 উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান, ফিরোজ আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান কমল, সহ- সম্পাদক মাহবুব আহমেদ, সদস্য রুবেল বাদশা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. নুর হোসেন ও সদস্য সচিব জনি খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন