Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

মাস্ক পড়ুন, সুস্থ থাকুন : কাউন্সিলর শকু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম

মাস্ক পড়ুন, সুস্থ থাকুন : কাউন্সিলর শকু
Swapno

 

করোনা প্রতিরোধে আবারো জনস্বাস্থ্য ও সুরক্ষা মাস্ক বিতরণ শুরু করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর শওকত হাসেম শকু। করোনার প্রকোপ বাড়তে শুরু করায় জনগণের মধ্যে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ করেন তিনি। গতকাল সকালে শহরে প্রধান চাষাড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন শওকত হাসেম শকু।

 

 মাস্ক বিতরণ পূর্বে তিনি জানান, ২০২০ সালা ১১ মার্চ থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। শুধু জনসাধারণকে সচেতন নয়, ওয়ার্ডবাসী ও করোনা হাসাতপালে আগত লোকজন ও ভর্তি রোগীদের সেবায় নিয়োজিত ছিলাম। বর্তমান করোনার নতুন ধাচ ওমিক্রণের সংক্রমণ বাড়ছে। এই জন্য আগামী সপ্তাহ ব্যাপী আমার ওয়ার্ডের বিভিন্ন প্রবেশ মুখে মাস্ক বিতরণ করছি। জনগণের উদেদশ্যে শওকত বলেন, আমরা সবাই নিয়মিত মাস্ক পড়বেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। করোনা প্রতিরোধে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। এর আগে বুধবার খানপুর বউ বাজার এলাকা মাস্ক বিতরণ করে উদ্বোধন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন