Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ফকির নীট ভাঙচুর মামলায় ১৮ শ্রমিকের জামিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ০৬:৪৬ পিএম

ফকির নীট ভাঙচুর মামলায়  ১৮ শ্রমিকের জামিন
Swapno

 

নারায়ণগঞ্জের ফতুল্লার ফকির নীটওয়্যার লিমিটেড কারখানা ভাঙচুরের মামলায় ১৮ জন শ্রমিক জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দখদ অঞ্চল নারায়ণগঞ্জ আদালতে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনে মুক্তি লাভ করেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ২০২০ সালের মে মাসে এক শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ১২০ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফকির নীট।

 

১৯ মে অজ্ঞাত নামা ১৫০ থেকে দুই শতাধিক শ্রমিকের বিরুদ্ধে কারখানা ভাংচুর ও কর্মকর্তাদেরকে মারধরের অভিযোগে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি। ফতুল্লা থানা মামলা নাম্বার ১১ (৫) ২০২০। ছাঁটাইকৃত শ্রমিকরা তাদের চাকুরি পূর্নবহাল নতুবা আইনগত পাওনাদী পরিশোধ ও মামলা প্রত্যাহারের দাবিতে টানা ২ মাসের আন্দোলনে কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের নেতৃত্বে থাকা সংগঠন দগার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং কলকারখানা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের সাথে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করে। ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন ও আইনগত পাওনাদী পরিশোধ করে দেয়। একই সাথে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু পরবর্তীকালে কর্তৃপক্ষ সেই কথা রাখেনি।

 

ফলে ফতুল্লা মডেল থানা পুলিশ ৯৮ জন শ্রমিকের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট প্রেরণ করে। উক্ত মামলায় মঙ্গলবার১৮ জন শ্রমিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনে মুক্তি লাভ করেন। আসামীদের পক্ষে আদালতে জামিন শুনানি করেন এড, মুকুল ঘোষ। মামলা তদারকি করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষে জেলা কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম বাবুল।

 

জামিন প্রাপ্ত শ্রমিকরা হলেন- ইউছুব আলী, দেলোয়ার, নূরনবী, মোস্তফা, আশিকুর রহমান, আব্দুর রাজ্জাক, সুজন, লিয়াকত আকন্দ, আনিসুর রহমান, রিপন, আঃ বারেক, মজনু শেখ, আজাদুল, আব্দুল বারী, রকিবর, এবাদুল, হাফিজুল ইসলাম, শাকিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন