মদনপুরে আজ বিকালে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন তাৎক্ষণিক হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।


