Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ফেরি করে মাদক বিক্রির সময় ভাই-বোন গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৩:৩৬ পিএম

ফেরি করে মাদক বিক্রির সময় ভাই-বোন গ্রেপ্তার
Swapno

 

ফেরি করে হেরোই বিক্রির সময় বন্দর থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৬ গ্রাম  হেরোইনসহ মাদক ব্যবসায়ী ভাই-বোনকে গ্রেপ্তার করেছে। গত ২৮ জানুয়ারী শুক্রবার দুপুরে বন্দর থানার পদুঘর বাড়ীখালিস্থ জনৈক আক্কাস আলী মিয়ার বাড়ী সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়ক মিঠু মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত গোলাপ চাঁন মিয়ার ছেলে হেরোইন ব্যবসায়ী স্বপন (১৮) ও তার বড় বোন পলি আক্তার (২০)। হেরোইন উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-১৭(১)২২। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পদুঘর বাড়িখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

 

ওই সময় মাদক ব্যবসায়ী উল্লেখিত ভাইবোন উক্ত এলাকার জনৈক আক্কাস আলী মিয়ার বাড়ি সামনে আসলে ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী স্বপনের দেহতল্লাশী চালিয়ে ৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ভাই/বোনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন