সীমান্ত প্রধানের বিরুদ্ধে মিথ্যা মানহানীর মামলায় এনইউজের প্রতিবাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৯ পিএম
নারায়নগঞ্জের অনলাইন পোর্টাল নারায়নগঞ্জ টুডে’র সম্পাদক সীমান্ত প্রধানের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক রবিউল আমিন রনি বাদী হয়ে নারায়নগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মানহানীর মামলা করায় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন।
আজ রবিবার এনইউজের সভাপতি আবদুস সালাম এবং সাধারন সম্পাদক আমির হুসাইন স্মীথ এক যৌথ বিবৃতিতে আইনজীবিদের দায়ের এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন সাংবাদিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করার আহবান জানান।


