Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ইন্ডাস্ট্রি বন্ধ করলে কোটি মানুষের ভাত জুটবে না : ডিসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১ এএম

ইন্ডাস্ট্রি বন্ধ করলে কোটি মানুষের ভাত জুটবে না : ডিসি

নাসিকের ১৮ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

Swapno

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, আপনারা জেনেছেন যে টিকা নিতেই হবে। প্রথমে টিকা নিবেন আপনি বাঁচার জন্য। পরে নিবেন আপনার পরিবারের জন্য এবং তৃতীয়টি নিবেন আপনার পরিবেশ ও এলাকার জন্য, সবার জন্য।   সোমবার (৭ ফেব্রুয়ারি) নাসিকের ১৮ নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ডিসি।

 

তিনি বলেন, প্রথমে সকলে মনে করত আমার করোনা হবে না। অন্যের হচ্ছে হোক, আমি সাবধানে আছি আমার করোনা হবে না। কিন্তু করোনা আপনার ভেতরেও আসতে পারে। সারা বাংলাদেশের করোনা যোদ্ধারা এখন করোনায় মোটামুটি এক্সপার্ট। তবে আমাদের খেয়াল রাখতে হবে। টিকা না নিলে আমরা মার্কেট, হোটেল, গাড়ি, ট্রেনসহ সব বন্ধ হচ্ছে। সব বন্ধ হলে দেশ কীভাবে চলবে। আমরা যদি শতভাগ টিকা নেই তাহলে আমাদের করোনায় কিছু বন্ধ হবেনা।  তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির মূল শক্তি।

 

বেশিরভাগ ইন্ডাস্ট্রি এখানে। আমার ইন্ডাস্ট্রি বন্ধ করলে কোটি মানুষের ভাত জুটবে না। শহর বন্ধ করলে অনেকের খাবার জুটবে না। এ কারনে আমাদের টিকা নিতে হবে। এটা আমরা বুঝি তারপরেও টিকা নেই না। নারায়ণগঞ্জে ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ আমরা৷ কেবল ২০ লক্ষ মানুষকে টিকা দিয়েছি। ধরলাম ১২ বছরের নিচে ২০ লক্ষের মত আছে। তাহলে আরও তো ৪০ লক্ষ বাকি। এ মানুষগুলো যদি করোনা নিয়ে ঘুরতে থাকে আপনি যতই টিকা নেন আপনি সেফ নন।  ডিসি বলেন, আপনারা প্রত্যেকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী টিকা নিন।

 

বাংলাদেশে টিকা কার্যক্রম ঠিক মত হয়েছে বলেই আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা একটি দিন বসে থাকলেও এ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা কেউ বসে থাকতে পারবো না। বাড়িতে সকলের মুরুব্বি আছে। আপনি হয়ত শক্তিশালী করোনা টের পাবেন না। কিন্তু আপনার বাসায় মুরুব্বি আছে তাদের সমস্যা হতে পারে। তাই আপনারা সকলকে টিকা গ্রহন করতে উদ্বুদ্ধ করবেন। আমরা নারায়ণগঞ্জ যদি সুস্থ থাকতে পারি তাহলে পুরো বাংলাদেশ সুস্থ থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন