Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

নারায়ণগঞ্জ মহানগর জাসাসের কমিটি গঠন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:৫৩ পিএম

Swapno

৯৯৯- এ কল পেয়ে বাকপ্রতিবন্ধী
 যুবককে উদ্ধার


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে বাক প্রতিবন্ধী এক যুবককে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।  মঙ্গলবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বাক প্রতিবন্ধী হওয়ায় তার নাম পরিচয় এখনো জানা সম্ভব হয় নি। তাকে উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার জানান, আজ বিকেল ৪ টার দিকে মোঃ শাহীন নামে এক ট্রাক ড্রাইভার ৯৯৯- এ ফোন দিয়ে বাক প্রতিবন্ধী ওই যুবকের তথ্য দেন। ফোন পেয়ে তিনি আধাঘন্টার মধ্যে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে বাক প্রতিবন্ধী যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করেন।  তখন ওই ট্রাক ড্রাইভার মোঃ শাহীন জানান, তিনি এই প্রতিবন্ধী যুবককে দুইদিন ধরে মহাসড়কের পাশে একই স্থানে বসে থাকতে দেখছেন। সে নাম পরিচয় কিছুই বলতে না পারায় আমি জাতীয় জরুরী সেবার শরণাপন্ন হই। সিদ্ধিরগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে উপপরিদর্শক (এসআই) মোঃ রিপন খন্দকার তাকে উদ্ধার করেন। আমরা তার নাম পরিচয় জানার জন্য সব জায়গায় খোঁজ নিচ্ছি। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে বলে জানান ওসি মশিউর।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন