Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

শামীম ওসমান আইভীর কাছে আরেকটি পরাজয় সামনে

Icon

প্রকাশ: ১৩ মে ২০২২, ০৯:২০ পিএম

Swapno

শামীম ওসমান আইভীর কাছে
আরেকটি পরাজয় সামনে
# উন্নয়নে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মাঝে দিন ও রাতের তফাৎ

পরিচয় প্রকাশ গুপ্ত : নারায়ণগঞ্জের প্রতাপশালী এমপি শামীম ওসমান কথায় কথায় বলেন, ‘খেলা হবে’। সচেতন নাগরিক মহলের মতে, খেলা আবারও শুরু হয়ে গেছে। সদর থানার গোগনগর এবং ফতুল্লা থানার কাশীপুর, এনায়েতনগর,ফতুল্লা ও কুতুবপুর এপাঁচটি ইউনিনকে অন্তর্ভূক্ত করে  সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করা হবে কি হবে না এ নিয়ে পুরনো দুই চির প্রতিদ্বন্দ্বী মেয়র আইভী ও এমপি শামীম ওসমানের মধ্যে আবারও খেলা শুরু হয়ে গেছে। ইচ্ছে করলে এটাকে খেলা না বলে যুদ্ধও বলতে পারেন। তবে, যুদ্ধও এক ধরনের খেলাই বটে। বলতে পারেন, ক্ষমতাধরদের খেলা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ আট-নয় বছর ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)  মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী  সিটি কর্পোরেশন সম্প্রসারনের চেষ্টা করে আসছেন। এরই ফলশ্রুতিতে আশপাশের পাঁচটি ইউনিয়নের নাসিকে অন্তর্ভূক্তি যখন চূড়ান্ত প্রায় সে সময় শামীম ওসমান এ অন্তর্ভূক্তিতে বাঁধ সেধেছেন। গত ২৪ এপ্রিল তিনি একটি চিঠির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রীকে এ পাঁচটি ইউনিয়নকে নাসিক অন্তর্ভূক্ত না করতে অসুরোধ করেছেন। শামীম ওসমান দাবী করেছেন, এ পাঁচটি ইউনিয়নকে নাসিক অন্তর্ভূক্ত করলে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-মিদ্ধিরগঞ্জ) ও নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবি হবে। এর অর্থ, আগামী নির্বাচনে শামীম ওসমান ও তার বড়ভাই সেলিম ওসমানপরাজিত হবেন। কারণ, বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি তার বড়ভাই সেলিম ওসমান। এবং আগামী নির্বাচনেও এ দুটি আসন থেকে তারা দুভাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
সূধী মহল মতে, শামীম ওসমানের চিঠিটি আদ্যন্ত মিথ্যার বেসাতি। তিনি তার চিঠিতে বলেছেন, নাসিকের চেযে নাসিকের বাইরে অবস্থিত ইউপি নাগরিকেরাই অদিকতর শান্তিতে আছেন। নাসিকের অন্তর্ভূক্ত হলে অহেতুক তাদের ট্যাকেèর বোঝা টানতে হবে। তিনি বলেছেন, ফতুল্লায় তার নির্বাচনী এলাকায় অবস্থিত ইউনিয়নগুলোতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে নারায়ণগঞ্জ আবার তার প্রাচ্যের ডান্ডি আসনটি ফিরে পাবে। উল্লিখিত চিঠিতে শামীম ওসমান আরও বলেছেন, তার নির্বাচনী এলাকার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা নাসিক অন্তর্ভূক্ত হওয়ার পরও  সেখানে নাকি আশানুরূপ উন্নয়ন হয়নি। এজন্য সিদ্ধিরগঞ্জবাসীরা নাসিক ও আইভীর  উপর চরম ক্ষুব্ধ।
অথচ প্রকৃত সত্য হলো, ব্যাপক উন্নয়নের কারণে বিগত তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জে আইভী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে শেষ দুটি নির্বাচন করেছেন তিনি নৌকা মার্কা নিয়ে। এখনও প্রতিদিন সেখানে আইভীর জনপ্রিয়তা বাড়ছে। এর কারণ, ব্যাপক উন্নয়ন করে নান্দনিক সাজে সাজানো হয়েছে সিদ্ধিরগঞ্জকে । মূল কথা, উন্নয়নের দিক থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার মাঝে রয়েছে দিন ও রাতের তফাৎ। সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে নতুন রাস্তা নির্মান ও পুরানো রাস্তাগুলোর সংস্কার করে রাস্তার পাশে নির্মান করা হয়েছে আরসিসি ঢালাইকৃত নর্দমা। ফলে, সিদ্ধিরগঞ্জের জলাবদ্ধতা অনেকাংশে লাঘব হয়েছে। পক্ষান্তরে উন্নয়ন বঞ্চিত শামীম ওসমানের ফতুল্লা এখনো বছরে ছয় মাস পানিতে ডুবে থাকে। হাট বাজার, অফিস এবং স্কুল-কলেজ যেতে ফতুল্লার মানুষদের এখনো  হাটু থেকে কোমর পানি ভেঙ্গে চলাফেরা করতে হয়।
উন্নয়ন নিয়ে গতকাল ফতুল্লার  দশ ব্যক্তির সঙ্গে আলাপ করলে নয় ব্যাক্তি বলেন, উন্নয়ন নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে ফতুল্লার তুলনা বাতুলতা। শামীম ওসমান বড় বড় বাগাড়ম্বর করতে পারেন, তিনি কথায় চারা নাচাতে জানলেও  উন্নয়ন করতে জানেন না এবং উন্নয়ন করার নেকও তার নেই। এদিকে, আইয়ুব আলী নামে কাশীপুরের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, শামীম ওসমান আমার রাজিৈতক গুরু এবং আমি গুরুবাদ মেনে চলি। অর্থাৎ ‘যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়’। তাই, শামীম ওসমান যা বলেছেন তাই ঠিক।
রাজনৈতিক মহলের মতে, খেলা  বা যুদ্ধ যাই বলেন, শামীম ওসমান আইভীর সঙ্গে আরেকটি পরাজয়ের কাছে চলে এসেছেন। কারণ, মিথ্যা কখনো সত্যের সঙ্গে জয়ী হতে পারে না। এটাই প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন