বন্দরের রসুলবাগ এলাকার বীর মুক্তিযোদ্ধা বাদশা সরকার (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২৮ মে) সকাল ১০টায় তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর কদম রসুল দরগাহ শরীফের সামনে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে দাফন করা হয়। তিনি ছিলেন মহানগর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও নাসিক ২৩নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার।রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সরকারের পক্ষে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খুদা।
আরও উপস্থিত ছিলেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন। মরহুমের জানাজায় অংশ নেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।এসএম/জেসি


