Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ফতুল্লায় পলাতক জেএমবি সদস্য গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:৩৪ পিএম

Swapno

 

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লা থেকে তরিকুল ইসলাম নামে পলাতক জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মে) বিকেলে ফতুল্লার বক্তাবলী চর নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তরিকুল ইসলাম বরিশালের মেহেন্দীগঞ্জ থানার উত্তর জাঙ্গালীয়া জালির চর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তরিকুল ইসলাম চর নবীনগর এলাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, ২০১৬ সালে ফতুল্লা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লায় একাধিক মামলা রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন