Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সোনারগাঁয়ে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২, ০৯:৫৫ পিএম

সোনারগাঁয়ে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সোনারগাঁ এলাকা থেকে গাঁজা ও ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার ৩১ মে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইদ্রিস মিয়া (৩৫), মোঃ রাকিব (৩০), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মেহেরাজুল (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন