জিয়ার শাহাদাত বার্ষিকীতে জোসেফের ৩য় ধাপের কর্মসূচি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ জুন ২০২২, ০৬:০৮ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণের মধ্যদিয়ে ৩য় ধাপে শেষ দিনের কর্মসূচি পালন করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২ জুন) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে দিনব্যাপী নারায়ণগঞ্জ সদর থানা এলাকার ১১,১৩,১৫ ও ১৮ নং ওয়ার্ড, বন্দর থানা এলাকার ২৪ ও ২১নং ওয়ার্ড এবং শেষে ১৫ নং ওয়ার্ডের টানবাজার এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সমাপ্ত হয়।
পরে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে ও জুয়েল প্রধানের সঞ্চালনায় মহানগর যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রানা মুজিব, রাশিদুর রহমান, আমির হোসেন, জুয়েল রানা, আলী নওশাদ তুষার, ইকবাল হোসেন, আল আমিন খান,রুহুল আমিন, কাজী সোহাগ, আল মামুন, আখতারুজ্জামান মৃধা, আর এ মনির, সোহেল মাহমুদ, নুর আলম খন্দকার,
শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, জাহিদ হাসান রাজন, মোজাম্মেল হোসেন, কাজী নুর আলম, শাহীন ঢালী,ফারহান, রুবেল, মইনুল ইসলাম, দুলাল মিয়া, মিজানুর রহমান, আক্তার হোসেন সহ মহানগর যুবদলের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।এসএম/জেসি


