Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

পরিবহনের মালিক না হয়েও নেতা কামাল মৃধা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২২, ০৫:২১ পিএম

পরিবহনের মালিক না হয়েও নেতা কামাল মৃধা
Swapno

নারায়ণগঞ্জ শহরে যানজট নিত্যসঙ্গী। কিন্তু এরপরেও বেশ কয়েকটি পরিবহন অনুমতি ছাড়াই তাদের পরিবহন নামানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। শহরের যানজট আরো বাড়িয়ে তুলতে নানা কৌশল অবলম্বন করে প্রশাসনকে বিভ্রান্তিতে ফেলে কামাল মৃধা ‘উৎসব পরিবহন’ নামে একটি পরিবহন নামাতে উঠেপড়ে লেগেছেন।

 

 তবে এবিষয়ে পরিবহন নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, কামাল মৃধার এই কৌশল নতুন নয়, নানা সময় নানা ইস্যুতে বিতর্ক তৈরি করে আলোচনায় আসতে কামাল মৃধা নানা উদ্ভট কর্মকাণ্ড করেন। উৎসব ট্রান্সপোর্ট লি. এর পরিবহন ব্যবসায়ী নেতা কাজল মৃধা অভিযোগ করেছেন, কামাল মৃধার আসলে কোন পরিবহনই নেই।

 

 তার নিজের কোন পরিবহন নেই। কিন্তু পরিবহন না থাকলেও তিনি পরিবহন নেতা নিজেকে দাবি করেন। আইন ও নিয়ম অনুযায়ী পরিবহন না থাকলে কেউ পরিবহন নেতা হতে পারবেননা। কামাল মৃধা নানা জায়গা থেকে বসে থাকা গাড়িগুলো এনে রঙ করিয়ে রুট পারমিট ছাড়া নারায়ণগঞ্জ থেকে চালানোর পায়তারা করছেন।

 

 আমরা প্রশাসনের কাছে পুরো বিষয়টি জানিয়েছি। ভাড়া করা গাড়ি এনে নারায়ণগঞ্জে চালালে যানজট তো বাড়বেই। কামাল মৃধার কখনো নিজস্ব কোন পরিবহন ছিলনা। তিনি বলেন, তাছাড়া ২০১৮ সাল থেকে পরিবহনের রুট পারমিট দেয়া বন্ধ রয়েছে।

 

 নতুন করে রুট পারমিট দেয়ার সুযোগ নেই। এই এক পরিবহন চলাচল শুরু করলে আরো বেশ কয়েকটি পরিবহন রাস্তায় নামবে। এতে শহরের যানজট কয়েকগুন বেড়ে যাবে। এব্যাপারেও ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে দাবি জানিয়ে আসছে সকল পরিবহন নেতারা।

 

গত ২ জুন ২০২২ তারিখে উৎসব পরিবহন ‘নারায়ণগঞ্জ টু ঢাকা ’ ও এস এম পরিবহন (প্রাঃ) লি. নারায়ণগঞ্জ টু ভৈরব চলাচলের অনুমতি না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও আরটিসির চেয়ারম্যান বরাবর একটি অবগতিপত্র জমা দিয়েছে ১১ পরিবহন কোম্পানী ও সংগঠন । 

 

পত্রে স্বাক্ষর করেন উৎসব ট্রান্সপোর্ট লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল্লাহ, বন্ধু পরিবহনের এমডি মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন, হিমাচল পরিবহন লি: এর চেয়ারম্যান মো. ইব্রাহীন চেঙ্গিস, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-ঢাকা-৫৮৪ এর সভাপতি মো. সামসুজ্জামান,

 

 নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস ও দূরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আলী সরকার , নারায়ণগঞ্জ মিনিবাস মালিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদার, আল্লাহ ভরসা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালচক কাজী সাইফুল উদ্দিন পলাশ,

 

 দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, বাঁধন পরিবহনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব ।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন