Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

শিশু বলাৎকারের ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২২, ১০:৫৮ পিএম

শিশু বলাৎকারের ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার
Swapno


 

র‌্যাব-১১ অভিযান পরিচালনা করে শিশুকে বলাৎকার ঘটনায় ধর্ষণ মামলার প্রধানকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৭ জুন) রাজধনীর কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেপ্তোর করা হয়। আসামীর নাম, ভোলা সদরের কানাইনগর (৪নং ওয়ার্ড) এলাকার আ. কুদ্দুস মিয়ার ছেলে মো. শাকিল (২৪)। র‌্যাব-১১ উপ-পরিচালক (স্কোয়াড্রন লীডার) এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল মামলার বাদী মো. জাকির হোসেনের ৫ বছরের ছেলে সন্তানকে মোবাইলে গেমস খেলার কথা বলে আসামী মো. শাকিল ভিকটিমের সাথে জোরপূর্বক যৌন সঙ্গম করে।

 

একপর্যায় ভিকটিমের জ্ঞান হারিয়ে গেলে ঘুমিয়ে আছে বলে ভিকটিমের মাকে জানায় এবং আসামী আত্মগোপন করে। পরবর্তীতে ভিকটিমের বাবা-মা রক্তক্ষরণ দেখে বুঝতে পারে ভিকটিমের সাথে যৌন সঙ্গম করা হয়েছে। এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে ভোলা জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে (মামলা নং-৩০, তারিখ-১৭/০৪/২০২২ ইং)।

 

আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধষর্ণের বিষয়টি স্বীকার করে। আসামীকে ভোলা সদর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।এমই/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন