Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

খানপুর হাসপাতাল রোডে  ঈদ জামাত অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২২, ০৮:৩০ পিএম

খানপুর হাসপাতাল রোডে  ঈদ জামাত অনুষ্ঠিত
Swapno

 

আল্লাহর দরবারে প্রার্থনার মধ্যে দিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে খানপুর হাসপাতাল রোডে প্রতিবারের মতো এবারও বৃহৎ পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করেন খানপুর দারুস সালাম এতিম খানার প্রিন্সিপাল মো. আল-আমিন।

 

২য় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮.৩০ টায়। এতে ইমামতী করেন খানপুর ব্রাঞ্চরোড জামে মসজিদের ইমাম মোখলেসুর রহমান। নামাজ অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিশেষ বয়ান পেশ করেন মাওলানা আল-আমিন।

 

খানপুর ইসলামী কাফেলার সাধারন সম্পাদক সামছুজ্জামান ভাষানী ও ঈদ জামাত কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো.জাহাঙ্গীর কবির পোকন নামাজ শেষে আগত মুসল্লিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এছাড়া সুষ্ঠুভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ায় তারা সবাইকে অভিন্দন জানান। 

 

ইসলামী কাফেলার পরিচালনায় বৃহত্তর খানপুর ঈদ জামাত কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে সহযোগীতায় ছিলেন, খানপুর মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, আঞ্জুমান তাহফুজ ইসলাম, সরদার পাড়া সমাজ উন্নয়ন পরিষদ, সহ খানপুর সমাজ কল্যান সংস্থা, খানপুর জন কল্যান ও আমরা খানপুরবাসী। ঈদ জামাত পরিচালনা কমিটির আহবায়ক মো: নুরুজ্জামান সরদার, মো: জাহাঙ্গীর কবির পোকন, হাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির বকুল, মো: সহিদ হোসেন স্বপন, মো: জসিমউদ্দিন, মো: সেলিম খান, মো: আসলাম, মাহবুর রহমান মারুফ, মো. পলু, সেন্টু, মো: ইকবাল, মো: সোহেল, হাজী নিজাম উদ্দিন, ইছালউদ্দিন, আমির হোসেন, সহ অনেকে।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন