Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

জমে উঠেছে পাগলা বাজার সমিতির নির্বাচন

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ০৯:০৭ পিএম

জমে উঠেছে পাগলা বাজার সমিতির নির্বাচন
Swapno

 

#প্রথম দিনেই মনোনয়ন পত্র সংগ্রহ করেন ১৫ জন প্রার্থী

 

আসন্ন পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি রেজিঃ ১৩০/৫৪ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষনার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ব্যবসায়ীদের কাছে দোয়া প্রার্থনা করে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় ১৭ জুলাই পাগলা বাজার জসিম মার্কেটের ২য় তলায় প্রথম দিনের মতো মনোনয়ন পত্র বিক্রি করা হয়।এদিন সভাপতি ,সম্পাদক এবং বিভিন্ন  পদে মোট পনেরটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।মনোনয়ন ফরম  ক্রয়কারীরা হলেন,সভাপতি পদে জাহাঙ্গীর আলম ,সম্পাদক পদে নজরুল ইসলাম,সহ- সভাপতি পদে শাখাওয়াত হোসেন,  যুগ্ন সম্পাদক পদে মাহাবুব আলম সিকদার ,কোষাধ্যক্ষ করিমূল হক চৌধুরী,দপ্তর সম্পাদক এম ডি হানিফ, দপ্তর সম্পাদক মনির হোসেন মিন্টু,দপ্তর নাসির উদ্দিন মিয়া, তথ্য ও প্রচার সোহাগ মিয়া, তথ্য ও প্রচার মোক্তার হোসেন, তথ্য ও প্রচার মোফাজ্জল হোসেন,কার্যকরী সদস্য মিন্টু, কার্যকরী সদস্য কামাল হোসেন, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম, কার্যকরী সদস্য রিপন মিয়া। 

ফরম বিতরনের সময় নির্বাচন পরিচালনা কমিটির যারা ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ নং ১৩০/৫৪ নির্বাচন কমিটির  সভাপতি মাহবুব হোসেন, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ নং ১৩০/৫৪ নির্বাচন কমিটির  সদস্য তাজুল ইসলাম তাজু, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ নং ১৩০/৫৪ নির্বাচন কমিটির  সদস্য জসীম উদ্দিন।


উল্লেখ,এর আগে ১৩ জুলাই পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ নং ১৩০/৫৪ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়।এসময় দেখা যায় ১৭/৭/২২ রবিবার ও ১৯/৭/২২ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরন করা হবে।২১/৭/২২ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম গ্রহন করা হবে। ২২/৭/২২ শুক্রবার  মনোনয়ন বাছাই ও বৈধ প্রার্থীর খসড়া প্রকাশ।২৪/৭/২২ রবিবার ও ২৫/৭/২২ সোমবার বাতিল মনোনয়ন পত্রের ব্যাপারে আপীল গ্রহন। ২৬/৭/২২ মঙ্গলবার ২৭/৭/২২ বুধবার ২৮/৭/২২ বৃহস্পতিবার আপীল শুনানি  গ্রহন। ২৮/৭/২২ বৃহস্পতিবার আপীলের রায় ঘোষনা। ২/৮/২২ মঙ্গলবার বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। ৩/৮/২২ বুধবার প্রর্থীতা প্রত্যাহার। প্রার্থীদের চূড়ান্ত  তালিকা ও প্রতীক বরাদ্দ ৪/৮/২২ বৃহস্পতিরার। ১৯ জুলাই সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন এবং ওইদিনই ভোট গননা শেষে ফলাফল প্রকাশ করা হবে।


নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীদের অফেরত যোগ্য মনোনয়ন পত্র ফি সভাপতি ১৭০০০/-,সহ সভাপতি ১৫০০০/-,সাধারন সম্পাদক ১৪০০০/-,যুগ্ন সম্পাদক ১৩০০০/-,কোষাধ্যক্ষ ১২০০০/-,সাংগঠনিক সম্পাদক ১০০০০/-,তথ্য ও প্রচার সম্পাদক ১০০০০/-,দপ্তর সম্পাদক ১০০০০/-,ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক ১০০০০/-,কার্যকরী সদস্য ৯০০০/- ধার্য্য করা হয়েছে।


এ বিষয়ে পাগলা পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি রেজিঃ নং ১৩০/৫৪ নির্বাচন কমিটির  সদস্য তাজুল ইসলাম তাজু জানান,আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য কাজ করছি।এখানে কোন রকম রাজনৈতিক প্রভাব থাকবে না। সকলের পছন্দের প্রার্থীরা নির্ভয়ে ভোট দিয়ে যাবে ।যে যেই দল করুক তাতে আমাদের কোন রকম সমস্যা নেই। ভোটের মাধ্যমেই প্রার্থী নির্বাচিত হবে। তাই সকলের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিটির একার দায়িত্ব নয় পুলিশ,প্রশাসন, সাংবাদিক এবং বিশেষ করে ব্যবসায়ীদের সহযোগীতায় নির্বাচন সুন্দর করা সম্ভব।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন