Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

নেপাল ও না.গঞ্জের ফটো সাংবাদিকদের মিলন মেলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ১০:০৫ পিএম

নেপাল ও না.গঞ্জের ফটো সাংবাদিকদের মিলন মেলা
Swapno

 

নেপাল ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) চাষাঢ়া বালুর মাঠ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই দুই দেশের ফটো সাংবাদিকদের মিলন মেলার আয়োজন করা হয়। 

 

এর আগে নেপাল ও বিপিজেএর নারায়ণগঞ্জ জেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা দিনব্যপী সোনারগাঁ জাদুঘর, পানাম সিটি, লাঙ্গল বন্ধ, কদম রসুল দরগাঁহ, শেখ রাসেল পার্ক সহ নারায়ণগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছে। পরে বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনর মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্যে সাক্ষাত করেন তারা। নারায়ণগঞ্জ জেলা কমিটি সভাপতি হাবিবুর রহমান শ্যামলে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ফোরাম ফটো জার্নালিষ্ট নেপালের সভাপতি প্রদিপ রাজ অন্তা, ট্রেজারার সাগর শ্রেষ্টা, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শিকদার,সহ সভাপতি ইয়াসিন বাবুল,সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমির, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোবারক হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও প্রফেসর কাজী রওনক হোসাইন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন,অর্থ সম্পাদক কাজী আলমাস, প্রচার সম্পাদক শহিদ হোসেন ক্রিড়া সম্পাদক সোহেল রানা, ও কার্য নির্বাহী সদস্য , আরিফ জয়, মোক্তার হোসেন, আমির হোসেন, ও সাধারণ সদস্য কাইয়ুম খান,এনামুল হক সিদ্ধিকি, সহিদুল ইসলাম সহিদ, বিশাল আহমেদ।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন