রোটারী ক্লাব অব পেনিনসুলা নারায়ণগঞ্জ রোটারী ক্লাবের সভা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০৬:১৪ পিএম
যুগের চিন্তা রিপোর্ট : রোটারী ক্লাব অব পেনিনসুলা নারায়ণগঞ্জ রোটারী ক্লাবের ২০২২-২০২৩ রোটারী বর্ষের ১ম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় সিনেমুন রেষ্টুরেন্টে শওকত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি তারিকুল হাসান মামুনের স্বাগতিক বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিতি অতিথি বক্তব্যে নারায়ণগঞ্জ অপরাপর ১৫টি রোটারী ক্লাবের সভাপতিবৃন্দ রোটারী ক্লাব অব পেনিনসুলা নারায়ণগঞ্জের উত্তোরাত্তর সমৃদ্ধি ও সমাজের অবহেলিতদের পাশে থেকে সহযোগীতা করার অঙ্গীকার করেন। পেনিনসুলা রোটারী ক্লাবের সদস্যদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ক্লাব সভাপতি রোটারিয়ান শওকত সরকার সভার মুলতবি ঘোষণা করেন। এ সভায় উপস্থিত ছিলেন, রোটারী জেলা ৩২৮১ বাংলাদেশের এডিশনাল গভর্নর রোটারিয়ান কাজী ফয়সাল কায়েস, রাকিবুল হাসান স্বপন, আব্দুস সালাম ভূইয়া, খালেকুজ্জামান, সাহেদুল হক সুমন প্রমুখ।


