Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে: বাংলাদেশ ব্যাংক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১২:১২ এএম

ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে: বাংলাদেশ ব্যাংক
Swapno

 

ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ। আগামীতে কোনো ব্যাংক বন্ধ হবে না। একই সঙ্গে ব্যাংকগুলোতে কোনো ধরনের তারল্য সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

 

রবিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে।”

 

 

“এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।”

 

লিংক: https://www.bb.org.bd/en/index.php

 

এতে আরও বলা হয়, “বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না।”

 

“ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন