Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত
Swapno

 

কাশীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ-২০২২ অনুষ্ঠিত। গতকাল ২৫ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় কাশীপুর গার্লস স্কুল প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়। এসময় ত্রি-বার্ষিক সম্মেলণ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.শওকত আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, বিশেষ অতিথি ছিলেন কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম.এ সাত্তার সহ প্রমুখ।

 

কাশীপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ আল-আমিন’কে সভাপতি ও আমজাত হোসেন’কে সাধারণ সম্পাদক করে ৭ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটির মধ্যে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরিফ ইকবাল, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সালাউদ্দিন জনি।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন