Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বাণিজ্যমেলায় দৃষ্টি কাড়ছে কোটি টাকার ‘পরীর পালঙ্ক’

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম

বাণিজ্যমেলায় দৃষ্টি কাড়ছে কোটি টাকার ‘পরীর পালঙ্ক’
Swapno


 

রূপগঞ্জের পূর্বাচলে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আসা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে রাজকীয় ভাবে তৈরি করা একটি খাট। যার নাম ‘পরীর পালঙ্ক’। খাটটির দাম হাঁকা হচ্ছে এক কোটি টাকা। খাটটির তৈরি করেছে ফাতেমা এন্টারপ্রাইজ। খাটটির চার কোণায় মাঝারি আকারের চারটি পরী। তাদের হাতে আবার প্রজাপতি। পুরো খাটটিতে রয়েছে মোট ১৬টি পরী।

 

 

এছাড়া চারটি চাঁদ, ফুল ও পাখির নকশা রয়েছে। খাটে ম্যাট্রেসও বালিশ দেওয়া রয়েছে। এর আশপাশে রাখা হয়েছে কৃত্রিম ফুল। খাটটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন। কাল্পনিক ভাবনা থেকেই এই খাটের ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মো. নুরুন্নবী। তিনি বলেন, রাজা-বাদশাহরা পালঙ্ক ব্যবহার করতেন। সেই চিন্তা থেকেই সম্পূর্ণ সেগুন কাঠে এটি বানানো হয়।

 

 

তিনি জানান, এটি বানাতে মজুরিসহ প্রায় ৫০ লাখ টাকার মতো খরচ হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে পাহাড়ের সেগুন কাঠ। তিন বছর দুই মাস সময় লেগেছে খাটটি বানাতে। কাঞ্চন মিস্ত্রি একজন সহযোগীকে নিয়ে এটি বানিয়েছেন।

 

 

খাগড়াছড়ি থেকে আনা ৮৫ ঘনফুট সেগুন কাঠ ব্যবহার হয়েছে এতে। এখন পর্যন্ত কেউ খাটটি কেনার বা এমন খাট বানানোর কোনো অর্ডার করেননি। তবে অনেকেই এসে এটি দেখছেন, আর দরদাম করছেন। তিনি আশা করছেন বাণিজ্যমেলায় খাটটি বিক্রি হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন