Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:০২ পিএম

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন
Swapno

 

সৈয়দপুরে মার্কেটন্টাইল ব্যাংক লিমিটেড এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উদ্বোধক দর্পন কান্তি রায়, এফ.ভি.পি.হেড অব ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং ডিভিশন মার্কেন্টইল ব্যাংক লিঃ তিনি বলেন, আপনারা এখানে একাউন্ট খুলে সকল ধরনের নিরাপত্তা পাবেন এটা সরাসরি আমাদের অফিস থেকে পরিচালনা করা হবে৷

 

 

এটাতে আপনারা গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল সহ সকল ধরনের বিল দিতে পারবেন ও বিদেশ থেকে টাকা আনতে পারবেন যাতে পাবেন সকল ধরনের সুবিধা। এখান থেকে আপনার শুধু মাত্র হাতের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন অন্য কিছু দরকার নাই।

 

 

আপনাদের জন্য আমরা আরো নতুন নতুন পরিকল্পনা করছি যাতে আপনারা সব কাজ এখান থেকে করতে পারেন। বৃহস্পতিবার (১২জানুয়ারী) বিকালে গোগনগর কড়ইতলা মোড়ে মোহাম্মদী ক্লাব মার্কেটে মার্কেটন্টাইল ব্যাংক লিমিটেড এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্ধোধন করা হয়।  

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগ নেতা, মোঃ নাজির হোসেন ফকির, সমাজ প্রধান পূর্ব সৈয়দপুর, মোঃ শাহেদ শাহরিয়ার সোহেল এফ ভি পি অপারেশন মানেজার মাকেন্টইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, মোঃ আক্তার হামিদ খাঁন।

 

 

টেরিটরি ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন, মোঃ হারুন সরকার,বিশিষ্ট সমাজ সেবক সৈয়দপুর, মোঃ আব্দুর রহমান পাঠান, সভাপতি পাঠান বাড়ী জামে মসজিদ,মোঃ মশিউর রহমান, এক্সিকিউটিভ অফিসার, এজেন্ট ব্যাংকিং ডিভিশন মাকেন্টইল ব্যাংক, মোঃ রফিক হোসেন মেম্বার ৫নং ওয়ার্ড গোগনগর ইউনিয়ন পরিষদ ও গোগনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন