Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

সফলতার শীর্ষে দি প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:২৯ পিএম

সফলতার শীর্ষে দি প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখা
Swapno


দেশের শীর্ষ স্থানীয় ব্যাংকের একটি দি প্রিমিয়ার ব্যাংক লিঃ। তার অন্যতম সর্বোচ্চ মুনাফাদ্বারী শাখা হিসেবে নারায়ণগঞ্জ শাখা বিবেচিত হয়েছে।

 

 

এছাড়াও নারায়ণগঞ্জ শাখা অত্যন্ত ব্যবসা বান্ধব হওয়ায় ও করোনা কালীন জরুরী অবস্থায় গার্মেন্টস সেক্টরকে সার্বিক সহযোগীতা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শহীদ হাসান মল্লিককে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ বি এম ইকবাল বার্ষিক ব্যবসায়িক সভায় শহীদ হাসান মল্লিককে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন।

 

 

তার পদোন্নতিতে রবিবার সকালে নারায়ণগঞ্জ শাখা কর্মকর্তাগণ ফুল দিয়ে শুভেচ্ছা ও কেক কেটে শহীদ হাসান মল্লিককে অভিনন্দন জানান।

 

 

এসময় শহীদ হাসান মল্লিক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ বি এম ইকবালসহ সকলকর্মী, গ্রাহক ও শুভানুদ্ধায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দেশের অর্থনীতিকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন