নাহিদ ও জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের জিকুর নেতৃত্বে জেলা ছাত্রদলের শত শত নেতাকর্মী নিয়ে নগরীতে বিশাল র্যালি করে এসে চাষাড়া শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে র্যালি নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
এ সময় নাহিদ ও জিকুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতাই-রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইয়া, সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহাম্মেদ।
সাবেক ছাত্র বিষয়ক সম্পাদিকা পিয়া, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ আহাম্মেদসহ রুপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লার সকল ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ। এন.হুসেইন/জেসি


