Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

হিরণ ও লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৩:১৫ এএম

হিরণ ও লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির বিশাল শোডাউন
Swapno

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ন:প্রতিষ্ঠার ১ দফা দাবিতে বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর  বিএনপির পদযাত্রায় বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন ও সাধারন সম্পাদক হারুনুর রশিদ লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির সকল ইউনিয়ন ও ওয়ার্ডের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

 

গতকাল (১৮ জুলাই) বিকেল ৩ টায় খানপুর থেকে শুরু হয়ে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বর অতিক্রম করে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে সমাপ্তি হয়।


এ সময় ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড,  জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত এই পদযাত্রায় সাধারন মানুষের ব্যাপক অংশগ্রহন দেখাগেছ। শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের দাবীসহ নানা শ্লোগানে রাজপথ এসময়ে মুখরিত হয়ে উঠে। 

 

বিকােল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই কর্মসূচী চলে। এ সময় হিরন ও লিটনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃত্বেবৃন্দ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন