Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

শান্তি সমাবেশে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের চমকপ্রদ শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

শান্তি সমাবেশে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের চমকপ্রদ শোডাউন
Swapno


ঢাকায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার এবং সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল ও শফিকুল ইসলাম সাগরের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে ঢাকার শান্তি সমাবেশে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।


শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঢাকার বায়তুল মোকারমের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করেন। পরবর্তীতে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ বিশাল শোডাউনের মাধ্যমে আওয়ামীলীগের শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন। 


এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন