Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

চিকিৎসা নিতে বিদেশে সেলিম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম

চিকিৎসা নিতে বিদেশে সেলিম ওসমান
Swapno


চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছেন নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ'র সভাপতি একেএম সেলিম ওসমান। বৃহস্পতিবার দুপুর ১.৩৫ এর ফ্লাইটে তিনি ব্যাংকক এর উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে তিনি দেশটির বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

পরিবারের পক্ষে সাংসদ সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান নারায়ণগঞ্জবাসীর দোয়া কামনা করেছেন। এর আগে, গত বুধবার নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে নিজের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

 

 

অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, আমি জানি না আল্লাহ আামাকে কেন এত কষ্ট দেন, মনে হয় আমার ইমানের পরিক্ষা নেন। কখনো পা ভেঙ্গে দেন, কখনো হাটুতে প্রবলেম, কখনো ঘারে প্রবলেম। আমি আমগামিকাল (২৭ জুলাই) ব্যাংকক যাচ্ছি চিকিৎসার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

সুস্থ থাকলে নিজ গরু বিক্রির টাকায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবন ভবন নির্মাণ কাজ প্রতি সপ্তাহে পরিদর্শন করবেন বলে জানান সেলিম ওসমান।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন