Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

শ্রী শ্রী নৃসিংহ মন্দিরের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

শ্রী শ্রী নৃসিংহ মন্দিরের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত
Swapno

 

 

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রী  শ্রী নৃসিংহ মন্দিরের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর ) সকালে মিনা বাজার এলাকা থেকে এ শোভাযাত্রার বের করা হয়।এসময় শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী নৃসিংহ মন্দির ট্রাষ্টি কমিটির সদস্য প্রতীক ঘোষাল (পল)।

 

 শোভাযাত্রায় আরও অংশ গ্রহণ করেন, শ্রী শ্রী নৃসিংহ মন্দির ট্রাষ্টি কমিটির সদস্য সুশীল দত্ত, স্বর্ণ শিল্পী নেতা  ক্ষিতিষ ঘোষ, আওয়ামী লীগ নেতা সাগর দেবনাথ, গনেশ উপাধ্যায়, তপন পাল, দীপক বিশ্বাস, প্রনীত ঘোষাল, পৃথ্বী ঘোষাল, বজন সাহা, সুজন সাহা, প্রদীপ দাস, সজল মজুমদার সহ আরও অনেক ভক্তবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন