ডালিমকে গ্রেফতারে মহানগর স্বেচ্ছাসেবকদলের নিন্দা ও প্রতিবাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৫ পিএম
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো ডালিম প্রধানকে পুলিশ গ্রেফতার করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকা থেকে পুলিশ কর্তৃক গ্রেফতার হন ডালিম প্রধান। ডালিম প্রধানের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি বলেন, গ্রেফতার হামলা মামলা এসব করে আমাদের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই গ্রেফতার হামলা মামলাকে ভয় পায় না আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল এক দফা দাবি আদায়ের আন্দোলনে রাজপথে থাকবই। আমাদের সহযোদ্ধাদা ডালিম প্রধানকে গ্রেফতার করায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।


