Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

জাপা’র এমপি আ.লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছে: নানক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৬ পিএম

Swapno


সোনারগাঁয়ে জাতীয় পার্টির এমপি আওয়ামী লীগকে নিশ্চিহৃ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে কাঁচপুর মোড়ে ঢাকার প্রবেশপথে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশ নিয়ে তিনি এমন্তব্য করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এখানে জাতীয় পার্টির এক এমপি আছেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন তিনি। এটি জাতীয় পার্টির সিট নয়।’ আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, গণমানুষের দল। আর ওদিকে লন্ডনে থেকে তারেক রহমান এদেশকে অশান্ত করতে চায়। কাঁচপুরের যদি নির্বাচনের বিরোধীরা বসে থাকে আপনারা কি চুপ করে বসে থাকবেন? ছাত্র শ্রমিক ভাইয়েরা উন্নয়নের এই জোয়ারকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন।’
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি- আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত প্রমুখ।
এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন