Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও তার স্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৫:৪০ পিএম

করোনায় আক্রান্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও তার স্ত্রী
Swapno

জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা উভয়ে হোম কোয়ারেন্টিনে আছেন।

 

বুধবার (২৪ মার্চ) করোনা টেস্টে তাদের দু’জনের রিপোর্টেই করোনা পজিটিভ আসে। এর আগে গত মাসের ২৪ তারিখ তারা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেন। টিকা নেয়ার এক মাসের মধ্যেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।

 

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন যাবতই অসুস্থবোধ করছিলেন আনোয়ার হোসেন। তাই তারা তাদের করোনা পরীক্ষা করান। পরীক্ষার রেজাল্টে দুজনেরই করোনা পজেটিভ আসে। আনোয়ার হোসেন ও তার পরিবারের দ্রুত সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন জিএম আরাফাত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন