Logo
Logo
×

স্বাস্থ্য

সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে বাংলাদেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ১২:৪০ পিএম

সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে বাংলাদেশ
Swapno

করোনা পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে। করোনা সংক্রমণ রোধ করতে সরকার তাই এক সপ্তাহের জন্য সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছেন। সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে এই লকডাউন বলবৎ থাকবে।

 

শনিবার (৩ এপ্রিল) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

 

শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায় এবং গত কয়েক দিন যাবত করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজারের নিচে নামছে না। তাই পরিস্থিতির অবনতির কারণে সোমবার থেকে সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করেছেন সরকার।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন