Logo
Logo
×

স্বাস্থ্য

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন জেলা প্রশাসক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৯:১৬ পিএম

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন জেলা প্রশাসক
Swapno

কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালে গিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।

 
ভ্যাকসিন গ্রহণের পর জেলা প্রশাসক যারা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের রেজিস্ট্রেশনপূর্বক  করতে, এবং যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করার আহবান জানান।
 

এসময় জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জে আজ ১১৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। এমন পরিস্থিতিতে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন