Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় নিহত জেলা সিভিল সার্জনের ড্রাইভার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৭:৪৫ পিএম

করোনায় নিহত জেলা সিভিল সার্জনের ড্রাইভার
Swapno

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজের গাড়িচালক সুরুজ্জামান (৫৫)। শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় খানপুর ৩০০ শয্যা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, তাঁর গাড়িচালক সুরুজ্জামান গত ২৭ মার্চ থেকে জ্বরে ভুগছেন। জ্বর না কমাতে এর দু-তিন দিন পর তার করোনার নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তখন প্রথম অবস্থায় বাসাতে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার অক্সিজেনের সিচুরেশন নিচে নেমে যায় তাই তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সে মৃত্যু বরণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন