নাঃগঞ্জে করোনায় মৃত্যু ৩ ও আক্রান্ত ৩৯ জন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৯:৩৩ পিএম
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। তাদের মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন থেকে প্রকাশিত করোনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২৫ জন ও সদরে ১৪ জন আক্রান্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত ৪ হাজার ৬০৩ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত ২ হাজার ৪৬৪ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৯৯ ও মারা গেছেন ৮ জন।
এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৪০ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৯০ জন ও মারা গেছেন ৩৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৯৪ হাজার ৮৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২২ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৯ হাজার ৫৯৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ৭১১ জন, সদর উপজেলার ২ হাজার ৮৩ জন, রূপগঞ্জের ১ হাজার ৬৫৭ জন, আড়াইহাজারের ৭৪৪ জন, বন্দরের ৫২৫ ও সোনারগাঁয়ের ৮৭৬ জন।


