Logo
Logo
×

স্বাস্থ্য

সিটিস্ক্যান করতে হাসপাতালে খালেদা জিয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১০:২৬ পিএম

সিটিস্ক্যান করতে হাসপাতালে খালেদা জিয়া
Swapno

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিটিস্ক্যান করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার সিটি স্ক্যান করা হবে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২২ মিনিটে তাকে গুলশানের বাসা থেকে বের করে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। রাত পৌনে দশটায় তার গাড়িবহর হাসপাতালে পৌঁছে।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ফিরোজা থেকে বের হয় খালেদাকে বহনকারী গাড়ি। গাড়ির পেছনের আসনে বেগুনি রঙের পোশাক পরা খালেদার সঙ্গে আরও একজনকে দেখা যায়। গাড়ির সামনের আসনে দেখা যায় তার গৃহকর্মী ফাতেমাকে।

 

এর আগে বিকেলে ডা. এফ এম সিদ্দিকী জানান, ম্যাডামের (খালেদা জিয়া) আজকে আক্রান্ত হওয়ার সপ্তম দিন। কোভিডের পরিভাষায় তিনি এখন দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করছেন। আমি আগেও বলেছি যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে। কোভিডের যত সাবধানতা, যত জটিলতা সেগুলো সাধারণত সেকেন্ড উইকেই হয়। সেজন্য আমরা আরেকটু সাবধানতা অবলম্বন করতে চাই।

 

তিনি আরো জানান, তার সব পরীক্ষা করা হয়েছে। শুধু সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দ্রুত সময়ের মধ্যেই সিটি স্ক্যানটা করিয়ে ফেলব। এছাড়া বাকি সব যেমন- বায়ো কেমিক্যাল প্যারামিটারস, ফিজিক্যাল স্ট্যাটাস, অক্সিজেন স্যাচুরেশন এবং অ্যাপেটাইট, পালস, ব্লাড সার্কুলেশন অন্যান্য সব দিকে তিনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন