Logo
Logo
×

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় আরো ৪জনসহ মোট মৃত্যু ১৯৯ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১০:০৩ পিএম

নারায়ণগঞ্জে করোনায় আরো ৪জনসহ মোট মৃত্যু ১৯৯ 
Swapno

প্রাণগাতী করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের তিনজন পুরুষ ও একজন মহিলা। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এছাড়া নতুন করে আরো আক্রান্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১১ হাজার ৯৩৪ জনে। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন মোট ৯ হাজার ৭১৩ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬২ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯৫ হাজার ৪৫০ জনের।


জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০০ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৫ জন, সদরে মারা গেছেন ৩৭ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৭৪ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭১০ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৪২ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন