Logo
Logo
×

স্বাস্থ্য

নাঃগঞ্জ ক্লাবেরে উদ্যোগে খানপুর হাসপাতালে সিলিন্ডার হস্তান্তর

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০৭:৪৫ পিএম

নাঃগঞ্জ ক্লাবেরে উদ্যোগে খানপুর হাসপাতালে সিলিন্ডার হস্তান্তর
Swapno

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্যে কোভিড ডেডিকেটেড ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালকে সিলিন্ডার দিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। 

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর খানপুর কোভিড ডেডিকেটেড ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারের কাছে ৬০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি তানভীর আহমেদ টিটু।

 

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুদ্দোহা সঞ্চয়, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সহ-সভাপতি বিপ্লব সাহা রামু, সদস্য আশিকুজ্জামান,এস এম রানা প্রমুখ।
 

এ বিষয়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু জানান, জেলায় যে কোন দূর্যোগময় পরিস্থিতিতে সহযোগিতা করতে নারায়ণগঞ্জ ক্লাব পাশে থেকেছে। গেল বছর মহামারি করোনা সংক্রমনের শুরু থেকেই সরকারি হাসপাতালগুলোসহ আক্রান্ত ব্যক্তিদের নানাভাবে সহযোগিতা দিয়েছে। নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতি ও সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ ক্লাব সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে খানপুর হাসপাতালে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি । পরবর্তীতে যে কোনো  প্রয়োজনে আমরা ক্লাবের পক্ষ থেকে সহায়তা করবো। 

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, প্রতিদিন করোনায় আক্রান্ত রোগি ভর্তির সংখ্যা বাড়ছে। বর্তমানে রোগি ভর্তি আছেন ৮৩জন। তাদের মধ্যে আইসিউতে আছেন ১০ জন। আক্রান্ত রোগিদের সবারই অক্সিজেন সার্পোট প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে চাহিদা অনুযায়ী অক্সিজের সিলিন্ডার না থাকায় বেশ কিছুদনি যাবত ভয়াবহ সংকট দেখা দিয়েছে এবং রোগিদের চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে। নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ অক্সিজেন সহযোগিতা দেয়ায় সেই সংকট দূর হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন