Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় আরো ৯৮ মৃত্যু

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ০৬:০৪ পিএম

করোনায় আরো ৯৮ মৃত্যু
Swapno

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ৭৮১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ৭৮৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯টি। এখন পর্যন্ত ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬২ জন পুরুষ এবং নারী ৩৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ৯৪৮ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৩৩ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৫৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৪ জন, রংপুরে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৪৬ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন। বাড়িতে মারা গেছেন ৬ জন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন