Logo
Logo
×

স্বাস্থ্য

করোনায় দুই নার্সের মৃত্যু : পরিবার ক্ষতিপূরণ পেল ৩৭ লাখ টাকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৫:৫৭ পিএম

করোনায় দুই নার্সের মৃত্যু : পরিবার ক্ষতিপূরণ পেল ৩৭ লাখ টাকা
Swapno

দিনাজপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা দেয়া হয়েছে।মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

 

এসময় হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেছেন জাতি তাদের কখনো ভুলবে না।

 

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এই দুই নার্স হলেন-নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও আমিনা খাতুন। এর মধ্যে রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর ও আমিনা খাতুন ১২ নভেম্বর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন