Logo
Logo
×

স্বাস্থ্য

৯০ লাখ ভ্যাকসিন দেয়া শেষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ মে ২০২১, ১১:৩০ পিএম

৯০ লাখ ভ্যাকসিন দেয়া শেষ
Swapno

দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কমসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জন মানুষ। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন। দুই ডোজ মিলিয়ে সর্বমোট ৯০ লাখ ৩০ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন দেয়া শেষ হয়েছে।

আজ বুধবার ( ৫ মে) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ৭৩ হাজার ৫৭৮ জন আর নারী ১১ লাখ ৩৬ হাজার ৯৩১ জন। আর প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৮১১ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৮৮৪ জন আর নারী ২২ লাখ ১০ হাজার ৯২৭ জন।

 

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন