Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে ৯৬ লাখের বেশী টিকা দেয়া শেষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মে ২০২১, ১০:১৪ পিএম

দেশে ৯৬ লাখের বেশী টিকা দেয়া শেষ
Swapno

করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন মোট ৯৬ লাখ ৪১ হাজার ৩১২ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জন।

 

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

 

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ আট হাজার ৯৭৯ জন ও নারী ২২ লাখ ১০ হাজার ৯৩৩ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৩৮ লাখ ২১ হাজার ৪০০ জনের মধ্যে পুরুষ ২৪ লাখ ৫৩ হাজার ৭৬৯ জন, আর নারী ১৩ লাখ ৬৭ হাজার ৬৩১ জন।

 

দেশে গত ৭ ফেব্রæয়ারী জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন