Logo
Logo
×

স্বাস্থ্য

দেশে করোনা শনাক্ত ছাড়াল ৮ লাখ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ মে ২০২১, ০৮:২৩ পিএম

দেশে করোনা শনাক্ত ছাড়াল ৮ লাখ
Swapno

বাংলাদেশে আজ করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৭১০ জন মানুষ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে। সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১১ জন। ৩৬ জনের মধ্যে সরকারী হাসপাতালে ২৮ জন, বেসরকারী হাসপাতালে ছয়জন ও বাসায় দুইজন মারা যান। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬১৯ জনে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৫০৩টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার নয় দশমিক ৪১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।


প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে দুজনই ছিলো নারায়ণগঞ্জের। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন